ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৯ জানুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০-২০২১ অর্থ বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত দিয়েছে কোম্পানিটি।
কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে সভায় পরিচালক পর্ষদের সদস্যসহ শেয়ারহোল্ডাররা অনলাইনে যুক্ত ছিলেন।
এছাড়া ২০২০-২০২১ অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।