Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা,বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মা লিমিটেড।

কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে শাইনপুকুর সিরামিকস ২.৫০ শতাংশ নগদ, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ করে নগদ, ,বিডি ল্যাম্পস ২০ শতাংশ, জেনেক্স ইনফোসিস ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ।

এছাড়া স্কয়ার টেক্সটাইল ২০ শতাংশ নগদ ও স্কয়ার ফার্মা ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার