Ortho Songbad আর্কাইভ

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের (শুরু-শেষ) খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসির ৮০৮ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ৩৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা ইউসিবি অ্যাসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করবে (ফান্ডটির প্রাথমিক আকারের ১৪.২৮৫ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ইউসিবি অ্যাসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার