Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৬৫ জনের কাছ থেকে ৭ হাজার ৭১১ পিস ইয়াবা, ৭৮ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৭৩০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা ও ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার