Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা।

ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৯ কোটি ৯৬ লাখ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, জিপিএইচ ইস্পাত, পাওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, আর.একে সিরামিকস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার