দর বৃদ্ধির কারণ জানে না ফার্মা এইডস
বেশ কিছু দিন যাবত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডসের শেয়ার দর বেড়েই চলছে। তবে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ অজানা কোম্পানিটির কর্তৃপক্ষের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ার কারণে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাবে কোম্পানিটি গত ২০ জানুয়ারি জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোনো কারণ জানা নেই তাদের।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬৩ টাকা ৮০ পয়সা। আর ২০ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে ৭৯১ টাকায় দাঁড়ায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২৭ টাকা ২০ পয়সা বা ৪০ শতাংশ বেড়েছে।