Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে প্যারামাউন্ট টেক্সটাইল ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার