রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সকল বিভাগ ও জোনে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ২২৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩৩০ হেরোইন ও ২ কেজি ১০৫ গ্রাম ১২০ গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।