Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবার ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৬৬ জনের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ৪০৪ গ্রাম ২৯১ পুরিয়া হেরোইন ও ২৮ কেজি ১৬০ গ্রাম ১৩৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার