Ortho Songbad আর্কাইভ

জিল বাংলার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

জিল বাংলার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৭ টাকা ০৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৩৬ টাকা ৮৬ লোকসান হয়েছিল।

গত ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৮৫৪ টাকা ৫২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার