Ortho Songbad আর্কাইভ

ই-জেনারেশনের ক্যাটাগরি পরিবর্তন

ই-জেনারেশনের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ই-জেনারেশন লিমিটেড। এ কারণে কোম্পানিটির বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন করে ‘এ’তে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ০১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার