Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারদের কাছ থেকে ১৬ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার