Ortho Songbad আর্কাইভ

তিন কোম্পানির নগদ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা

তিন কোম্পানির নগদ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তশরিফা ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে তশরিফা ইন্ডাস্ট্রিজ ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলিফ ম্যানুফ্যাকচারিং ১.৫ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার