Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি পাঁচটি হলো: হাক্কানি পাল্প, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ইউনিক হোটেল এবং লুব-রেফ।

৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে হাক্কানি পাল্প ১ শতাংশ নগদ, রংপুর ফাউন্ড্রি ২৩ শতাংশ নগদ, এএমসিএল (প্রাণ) ৩২ শতাংশ নগদ, ইউনিক হোটেল ১০ শতাংশ এবং লুব-রেফ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি পাঁচটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার