Ortho Songbad আর্কাইভ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ৬ হাজার ২৩৩ পিস ইয়াবা, ১৯০.১ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১৮৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার