Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৯ ফেব্রুয়ারি) টপটেন গেইনার বা দর বৃদ্ধি শীর্ষে রয়েছে তমিজউদ্দন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। ফলে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

গেইনারের তৃতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, সোনারগাঁও টেক্সটাইল, বিডি মনোস্পুল, কাট্টালি টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ওয়েস্টার্ন মেরিন শিপিইয়ার্ড ও বিডি ল্যাম্পস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার