Ortho Songbad আর্কাইভ

জেনেক্স ইনফোসিসের বোনাস শেয়ার অনুমোদন

জেনেক্স ইনফোসিসের বোনাস শেয়ার অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অনুমোদন দেয়।

এর আগে, গত বছরের ২৮ অক্টোবর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরমধ্যে বুধবার বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন পেল কোম্পানিটি।

এই বোনাস শেয়ারের জন্য আগামি ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ১ টাকা ৯০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার