দরপতনের শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দরপতনের শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ৯০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৭৯ বারে ৩ লাখ ৫৩ হাজার ১৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অ্যারামিট সিমেন্ট, বিডি থাই ফুড, শমরিতা হসপিটাল, জুট স্পিনার্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন