তেলের বাণিজ্যিক উৎপাদন করবে রহিমা ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ করে বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এখন কোম্পানিটি আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। একই সাথে কোম্পানিটি এই তেল বাজারজাত করবে।
নারকেল তেল উৎপাদনের পাশাপাশি কোম্পানিটি সয়াবিন ও সরিষার তেলের বোতলজাত ও বিপণনও করবে।
এছাড়াও কোম্পানি কাজুবাদাম প্রক্রিয়াকরণ ও প্যাকিং এবং দেশে ও বিদেশে বিপণনের জন্য একটি উত্পাদন কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।