শর্ট ভিডিও ফিচার 'রিলস' চালু করছে মেটা

শর্ট ভিডিও ফিচার 'রিলস' চালু করছে মেটা
দেড়শ'রও বেশি দেশে ফেসবুকে শর্ট ভিডিও ফিচার 'রিলস' চালু করছে মেটা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দ্রুততম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ফিচারটি যোগ করার কথা জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

‘বাইটড্যান্স’ নামের চাইনিজ কোম্পানির টিকটককে পাল্লা দিতে ২০২০ সালে ইন্সটাগ্রামে এবং ২০২১ সালে ফেসবুকে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে রিলস ভিডিও চালু করে মেটা। সেবারই প্রথম ফেসবুকের গ্রাফে অবনমন চোখে পড়ায় নড়েচড়ে বসে কোম্পানিটি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বলেন, রিলস আমাদের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা কনটেন্ট ফরম্যাট। আজকে আমরা সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের কাছে তা তুলে ধরছি।

জাকারবার্গ আরও জানান, এতে থাকছে ক্রিয়েটিভ টুলস যা দিয়ে রিমিক্স ভিডিও করা যাবে এবং পূর্বেকার স্টোরি থেকেও রিল ভিডিও বানানো যাবে। তিনি বলেন, ব্যবহারকারীরা যেন লাইভ অথবা দীর্ঘ বা পূর্বে ধারণকৃত ভিডিও আপলোড করতে পারেন সেজন্য আমরা 'ভিডিও ক্লিপিং টুলস' বানাচ্ছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা