ঢাকা কলেজের ছাত্রদের ‍সাথে দোকানিদের সংঘর্ষ

ঢাকা কলেজের ছাত্রদের ‍সাথে দোকানিদের সংঘর্ষ
রাজধানীর নিউ মার্কেট এলাকায় গাউছিয়া ও চিশতিয়া মার্কেটের কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, কেনাকাটা নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে গাউছিয়া মার্কেটের দোকানিদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ এসে একবার মার্কেটের কর্মচারী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আবার অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আমরা নিরাপত্তার জন্য কাজ করছি।

তবে পুলিশ এসে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী রায়হান জানান, লাঠিসোটা নিয়ে ঢাকা কলেজ ও গাউছিয়া মার্কেটের দোকানিদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে ডিউটিরত কর্মকর্তা মাইনুল বলেন, পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো মীমাংসা হয়নি। নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা