Ortho Songbad আর্কাইভ

‘বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার’

‘বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার’
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

এসময় ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জসিম উদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

মুল সাইট থেকে

পুজিবাজার