Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২৯০৮ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন, ৭৯ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করেছে পুলিশ।

মুল সাইট থেকে

পুজিবাজার