Ortho Songbad আর্কাইভ

আইপিডিসি সহ তিন কোম্পানির বোর্ড সভা আজ

আইপিডিসি সহ তিন কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি তিনটি হলো : আইপিডিসি, ইউনিলিভার কনজ্যুমার এবং ডেল্টা ব্রাক হাউজিং।

কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির বিকাল ৩টায়, ইউনিলিভার কনজ্যুমারের বিকাল ৫টায় এবং ডেল্টা ব্রাক হাউজিংয়ের (ডিবিএইচ) বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার