Ortho Songbad আর্কাইভ

তিন অতিরিক্ত সচিবের দফতর বদল

তিন অতিরিক্ত সচিবের দফতর বদল
তিন অতিরিক্ত সচিবের দফতর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

একই বিভাগে বদলি হয়েছেন অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এ খালেক মল্লিককে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার