সূচকের উত্থানের দিন বেড়েছে লেনদেনও

সূচকের উত্থানের দিন বেড়েছে লেনদেনও
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ বেড়েছে ৭ পয়েন্ট। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ আজ ০ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ৭৯ লাখ টাকা বেশি। গতকাল (সোমবার) শেয়ার লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ১ লাখ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬৮টির। আর ৪৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন