সূচকের পতনে লেনদেন চলছে

সূচকের পতনে লেনদেন চলছে
বুধবার (২ ফেব্রুয়ারি)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে  অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩১৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৭ পয়েন্টে।শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৯ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে। বাছাই ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস৩০’ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন