বিএসসির জাহাজে রকেট হামলা, নাবিক নিহত

বিএসসির জাহাজে রকেট হামলা, নাবিক নিহত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ’এমভি বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়েছে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এই হামলার কবলে পড়েছে জাহাজটি।

বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে পেরেছে।

জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক।

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হলে জাহাজের মালিকানাধীন কোম্পানি বিএসসি কার্গো লোড প্ল্যান বাতিল করে এবং জাহাজের মাস্টারকে বন্দরে বার্থ না করে আন্তর্জাতিক জলসীমায় স্থানান্তরের নির্দেশ দেয়।

তবে, বন্দরের ছাড়পত্র পেতে বিলম্বের কারণে জাহাজটি বন্দর থেকে ছেড়ে যেতে ব্যর্থ হয় এবং রাশিয়ান আক্রমণের পর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেটি আটকে পড়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন