স্বয়ংক্রিয় ক্যাপশন চালু করলো ইনস্টাগ্রাম

স্বয়ংক্রিয় ক্যাপশন চালু করলো ইনস্টাগ্রাম
ব্যবহারকারীদের ফিডে প্রচারিত ভিডিওগুলোতে স্বয়ংক্রিয় ক্যাপশন চালু করলো ইনস্টাগ্রাম। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডাম মোশের।

অনেকদিন ধরে এই ফিচার আসার কথা বললেও ইনস্টাগ্রামে এটি চালু হলো সম্প্রতি। ক্যাপশনটি পাওয়া যাবে প্রোগ্রামটি চালুর সময় ‘সিলেক্ট ল্যাঙ্গুয়েজেস’ অপশনে। আগামী মাসে আরও কিছু ভাষা যোগ হবে এই ফিচারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানায়, কাজ করার সময় ক্রিয়েটরকে ম্যানুয়ালি এই ক্যাপশন চালু করে নিতে হবে। সব মিলিয়ে এই প্রক্রিয়া ইনস্টাগ্রামের ব্যবহার আরও সহজ করবে। বিশেষত যারা বধির অথবা কানে কম শোনেন অথবা যারা শব্দ বন্ধ করে ভিডিও দেখতে চান তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে।

আশা করা হচ্ছে, ব্যবহার যত বাড়বে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা তত বেশি শিখবে এবং এর মান তত উন্নত হবে। সুতরাং ক্যাপশনটি প্রাথমিকভাবে অতটা নিখুঁত হবে না বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ।

টিকটকে গত বছরের এপ্রিলে ফিচারটি চালু হয়েছে। বাই ডিফল্ট হিসেবে এটি চালু থাকে ক্রিয়েটর প্ল্যাটফর্মে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা