Ortho Songbad আর্কাইভ

শেষ কার্যদিবসেও পতন, লেনদেন সাড়ে ১০ মাসে সর্বনিম্ন

শেষ কার্যদিবসেও পতন, লেনদেন সাড়ে ১০ মাসে সর্বনিম্ন
সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতনের সঙ্গে সাড়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ আজ ৭ পয়েন্ট কমেছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসইএস’ কমেছে ১ পয়েন্ট।

সব সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত বছরের (২০২১) ১৯ এপ্রিল লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আর গতকাল (বুধবার) লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে১৬৪টির, কমেছে ১৪০টির। বাকি ৭৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার