Ortho Songbad আর্কাইভ

দর বাড়ার শীর্ষে বিডি থাই ফুড

দর বাড়ার শীর্ষে বিডি থাই ফুড
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩.৯  টাকা বা ৯ .৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩.৫ টাকা দরে লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩.৫ টাকা বা ৯.৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯.৩ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৫ পয়সা বা ৯.৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৪ পয়সা দরে লেনদেন হয়।

টপটেন গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল লিমিটেড, ইনটেক লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম পিএলসি, অগ্নি সিস্টেম লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

 

মুল সাইট থেকে

পুজিবাজার