Ortho Songbad আর্কাইভ

আগামীকাল থেকে কার্যকর ২ শতাংশ সার্কিট ব্রেকার

আগামীকাল থেকে কার্যকর ২ শতাংশ সার্কিট ব্রেকার
পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রেক্ষিতে নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ বুধবার (৯ মার্চ) থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, আগামীকাল থে‌কে সা‌র্কিট ব্রেকা‌রের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ পর্যন্ত।

তি‌নি ব‌লেন, স্ট্যাবিলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন্য আই‌সি‌বি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। আই‌সি‌বি ই‌ত্যোম‌ধ্যে এটা নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।

মুল সাইট থেকে

পুজিবাজার