চার কোম্পানির বোর্ড সভা আজ

চার কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি চারটি হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, লিনডে বিডি এবং সমতা লেদার।

কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায়, রেকিট বেনকিজারের বিকাল ৪টায়, লিনডে বিডির বিকাল সাড়ে ৩টায় এবং সমতা লেদারের বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার ও লিনডে বিডি বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর সমতা লেদারের বোর্ড সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন