সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে (৬–১০ মার্চ) টাকার হিসেবে সবচেয়ে বেশী লেনদেন হয়েছে বেক্সিমকোর।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬২ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকার।  যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.৬১  শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার।  যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.১৪ শতাংশ।

top 10 companies by turnover

তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকার।  যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৩৭ শতাংশ।

এছাড়া তালিকার শীর্ষদশে উঠে এসেছে কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭৯ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকার, সোনালী পেপারের ৬০ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার, বিডি কমের ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫৪ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫৪ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকার এবং ইউনিয়ন ব্যাংকের ৫৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন