Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ৬টি ইউনিট।

শনিবার (১২ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, যাত্রাবাড়ির কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার