Ortho Songbad আর্কাইভ

দরপতনের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

দরপতনের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
রবিবার (১৩ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ৮৭টির শেয়ারদর কমেছে ।

এদিন শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে  ২.৯০ টাকা বা ৫.২০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২.৯ টাকা দরে লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ৫৫.৮ টাকা। কোম্পানিটি ২১৩ বারে ৪২ হাজার ১০৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে  লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ১৮.৪০  টাকা বা ১.৯৯৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯০২.২ টাকা দরে লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ৯২০.৬ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে তমিজ উদ্দন টেক্সটাইল। আজ কোম্পানিটির দর ৫.৬০  টাকা বা ১.৯৯৪৩ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭৫.২ টাকা  দরে লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ২৮০.৮ টাকা।

টপ লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – লিন্ডেবিডি, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস, অ্যাপেক্স স্পিনিং, জিলবাংলা সুগার মিলস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার