Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) কুমিল্লার একটি হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসময় আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম, মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম।

কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার