Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

এবি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত, এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। এতে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলো বাংলাদেশ ব্যাংক।


মাসব্যাপী এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল অঞ্চলের ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া তাদের মধ্য থেকে কয়েক জনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসুদন বনিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক জেড. এম. বাবর খান। এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক মো. বাকাউদ্দিন মিয়া এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল জেলার নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার