Ortho Songbad আর্কাইভ

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে পরিবার। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।

গত সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন বলে বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমে জানায়।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমে বলেন, এটা পরিবারের বিষয়, আমাদের সঙ্গে শেয়ার করেনি।

এ পর্যন্ত ৬ মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার