Ortho Songbad আর্কাইভ

শিশুদের পাশে ইগনাইট ফাউন্ডেশন

শিশুদের পাশে ইগনাইট ফাউন্ডেশন
সুস্থ দাঁতে সুন্দর হাঁসি, এই হাসি অমলিন রাখতে শিশুর দাঁতগুলো যেন সুস্থ থাকে সেটি নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৭ই মার্চ) জাতীয় শিশু দিবস উপলক্ষে ইগনাইট ফাউন্ডেশন আয়োজন করে ফ্রি ডেন্টাল চেকআপ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইগনাইট ফাউন্ডেশন স্কুলে।

এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত ১৫০ এর অধিক বিভিন্ন শ্রেণীর শিশু দন্ত সেবা গ্রহণ করে। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

জানা যায়, ৬ জন ডেন্টিস এর অংশগ্রহণে বাস্তবায়িত হয় ইগনাইট ডেন্টাল চেকআপ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন মাতৃভূমি হার্ট কেয়ার, মেডিপ্লাস, জেসিআই ঢাকা ওয়েস্ট ও টেক নাইট।

ইগনাইট ফাউন্ডেশনের ফাউন্ডার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমরা শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন, যুব উন্নয়ন, স্বাবলম্বি করণ , বিনামূল্যে রক্তদান এবং আইটি শিক্ষা সহ বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি । বর্তমানে ইগনাইট ফাউন্ডেশন স্কুলে ১০০ অধিক শিক্ষার্থী বিনামূল্যে ইনক্লুসিভ শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং বিনোদনসহ সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে । ইতোমধ্যে ইগনাইট ফাউন্ডেশন স্কুলের ৬ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ।

মুল সাইট থেকে

পুজিবাজার