Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধু কাপ আয়োজনে কাবাডি ফেডারেশনকে সাউথ বাংলা ব্যাংকের অনুদান

বঙ্গবন্ধু কাপ আয়োজনে কাবাডি ফেডারেশনকে সাউথ বাংলা ব্যাংকের অনুদান
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ‌‌'বঙ্গবন্ধু কাপ-২০২২ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট' আয়োজনে পাঁচ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বুধবার ১৬ মার্চ, ২০২২ তারিখে পুলিশ হেড কোয়ার্টারে কাবাডি ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোঃ মোজাম্মেল হকের নিকট চেক হস্তান্তর করা হয়।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ নাওয়াজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ অনুদানের চেক হস্তান্তর করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার