Ortho Songbad আর্কাইভ

‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে রবি

‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে রবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ২১ মার্চ, বুধবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

মুল সাইট থেকে

পুজিবাজার