Ortho Songbad আর্কাইভ

এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের চুক্তি স্বাক্ষর

এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের চুক্তি স্বাক্ষর
সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সিইও নেমাই কুমার সাহা এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সন্ধ্যানী এএমএল-এর চেয়ারম্যান মোঃ শাহেদুজ্জামান চৌধুরী, বিজিআইসি-এর আর্থিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী, সন্ধানী এএমএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর আরিফুল ইসলাম, এসএলআইসি-এর ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ, এসএলআইসি’র কোম্পানি সচিব মিজানুর রহমান, এএমএল-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ তানভীর ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার