বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে প্যানেল থেকে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশনস)’ পদে প্যানেল থেকে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্স ক্যাডার-পাবলিকেশনস পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রস্তুত করা প্যানেল থেকে দুই প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে।
আগামী ১৩ এপ্রিলের মধ্যে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন, ষষ্ঠ তলা), ঢাকায় তাঁদের রিপোর্ট করতে হবে।
নিয়োগ পাওয়া দুজন প্রার্থীর রোল নম্বর হলো—১০৫৮৫০ ও ১০৪৬৯৩।