Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে জেএমআই হসপিটাল
পবিত্র রমজানের মাসের প্রথম দিন রোববার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৪.০৩ শতাংশ শেয়ার দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের শেয়ার দর ছিল ২২ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স ৯.৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৮.৯১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, বে-লিজিংয়ের ৭.৪৭ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৬.২২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার