Ortho Songbad আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় মারা গেছেন মাসেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূ।

সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলার শাহবাজপুরের সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসেদা ওই শাহবাজপুরের জনৈক বুদ্ধর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, গৃহবধূ মাসেদা রাস্তা পারাপারকালে বালু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনার পর থেকেই ওই ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন।

অন্যদিকে আজ (সোমবার) সকালে শিবগঞ্জের লালাপাড়া মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় ইব্রাহীম নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তিনি উপজেলার উজিরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি এখন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

মুল সাইট থেকে

পুজিবাজার