Ortho Songbad আর্কাইভ

নোয়াখালীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে পানি সেচের মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাকিব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রাকিব হোসেন (২০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে এবং স্থানীয় আল আমিন দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, সন্ধ্যার দিকে রাকিব ও তার বাবা জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্প মেশিনে চালু করতে যান। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পর্শ হয়ে রাকিব ঘটনাস্থলে মারা যান। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন সম্পন্ন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার