Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
বুধবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পুঁজিবাজারে নতুন কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ১ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৬ বারে ১০২২ টি শেয়ার লেনদেন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৬.০৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৫.২৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - মোজাফফর হোসেন স্পিনিং মিলস, বিবিএস,ই-জেনারেশন, সানলাইফ ইন্স্যুরেন্স, আইটিসি, লাভেলো আইসক্রিম ও কাপরটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার