Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে মাইডাস ফাইন্যান্স

দর পতনের শীর্ষে মাইডাস ফাইন্যান্স
বুধবার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৩টির বা ৭৮.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মাইড্যাস ফাইন্যান্সের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার মাইড্যাস ফাইন্যান্সের শেয়ার দর ছিল ১৫ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে মাইড্যাস ফাইন্যান্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টির ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, বিডি থাই ফুডের ১.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ১.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার