Ortho Songbad আর্কাইভ

বাবর খেলবেন না, নাকি কেউ তাঁকে দলে নেয়নি?

বাবর খেলবেন না, নাকি কেউ তাঁকে দলে নেয়নি?
ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডকে’ সামনে রেখে গতকাল অনুষ্ঠীত হয়েছে প্লেয়ার ড্রাফট। যেখানে বাবরের নাম থাকলেও তাকে দলে তাঁকে নেয়নি কোন ফ্র্যাঞ্জাইজি। আর তাতেই সবার মনে একটাই প্রশ্ন, কেউ দলে ভেড়ায়নি, নাকি বাবর নিজেই দ্য হান্ড্রেডে খেলার ইচ্ছা প্রকাশ করেননি।

পাকিস্তানের অধিনায়ককে নিয়ে ওঠা প্রশ্নটির উত্তর মিলেছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজের একটি খবরে। দ্য নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে খবরটিতে লিখা হয়, ড্রাফটে নাম থাকলেও বাবর ইংল্যান্ডে হতে যাওয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলার কোন ইচ্ছাই প্রকাশ করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়।

দ্য নিউজকে পিসিবির সূত্র বলেছে, “অনাপত্তিপত্রের জন্য কখনোই পিসিবির কাছে আবেদন করেননি বাবর। আর তাতেই বোঝা যায় শীর্ষ ক্যাটাগরির বিদেশি খেলোয়াড় হিসেবে ড্রাফটে তার নাম থাকলেও টুর্নামেন্টটি খেলার জন্য সে আগ্রহী নয়। সে চাইলে ইংলিশ কাউন্টির যেকোনো দলেই সহজে সুযোগ পেতে পারে। সে আসলে ঠাসা সূচির চেয়ে আসন্ন গ্রীষ্মে শুধু জাতীয় দলের হয়েই মাঠ মাতাতে চায়।”

৮ থেকে ১২ জুনের মধ্যে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এর সঙ্গে আছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজও রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের মতো বড় টুর্ণামেন্ট তো রয়েছেই। এবারের গ্রীষ্মে পাকিস্তানের ব্যস্ত সূচি আছে। হয়তো এ কারণেই নিজেকে বিশ্রাম দিতেই দ্য হান্ড্রেডে খেলার আগ্রহ দেখাননি বাবর।

মুল সাইট থেকে

পুজিবাজার